,

দেশে দেশে চলছে নতুন বছরকে বরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছর ২০২৬! বাংলাদেশে শুরু হতে আর বাকি মাত্র দুই ঘণ্টা। তবে বিশ্বের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নতুন বছর বরণ শুরু হয়ে গেছে। সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতিমাতিতে।

এরপর একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে নতুন বছর শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসি সর্বশেষ দক্ষিণ কোরিয়া ও জাপানে নতুন বছর শুরু হওয়ার তথ্য জানিয়েছে।

প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউজের সামনে ছিল চোখ ধাঁধাঁনো আতশবাজির প্রদর্শনী।

নতুন বছরে জাপানে থাকে সরকারি ছুটি। এদিনটি দেশটির অন্যতম বড় উৎসব। ফলে সাধারণ মানুষ আগে থেকেই দিনটির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

জাপান ও দক্ষিণ কোরিয়ার পর চীনও পা দিয়েছে নতুন বছরে। এরসঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন, জাপান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।
সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু