,

দেশের প্রায় ২ কোটি লোক কিডনি রোগে ভুগছে

news-image

আজ এক সেমিনারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, দেশে প্রায় ২ কোটি লোক কিডনি সংশ্লিষ্ট অসুস্থতায় ভুগছেন।
বিশেষজ্ঞরা এই রোগের ভয়াবহ পরিণতি এড়াতে রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণসহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
কিডনি ফাউন্ডেশন আজ রাজধানীর মিরপুরে ফাউন্ডেশন মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল হাসান। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অব বাংলাদেশ (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম মুহিবুর রহমান এবং সহ-সভাপতি অধ্যাপক এম এ ওয়াহাব এতে বিশেষ অতিথি ছিলেন।


কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ কিডনি রোগের জন্য জীবনযাত্রা ও সচেতনতার অভাবকে দায়ী করে বলেছেন, দেশে উদ্বেগজনক হারে কিডনি রোগী বাড়ছে। তিনি বলেন, বেশীর ভাগ রোগী এ রোগে আক্রান্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ এবং প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত হলে এ রোগের নিরাময় সম্ভব। বিশেষজ্ঞরা বলেন, দৈনিক পর্যাপ্ত পানি পান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ করে এ রোগ প্রতিরোধ করা যায়।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে