,

নবীনগরে আগুনে বসতঘর পুড়ে ছাই, নিহত ১

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হওয়াসহ  আগুনে দগ্ধ হয়ে মোঃ আলমগীর (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় নিহত আলমগীরের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলমগীর মৃত রশিদ মিয়া’র ছেলে।
জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার রাতে হঠাৎ করে তার বসতঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় আলমগীর ঘরের ভিতরে আটকা পড়েন। ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভিতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করতে পারেননি, দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই  মারা যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয় টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারগুলোর খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

এ জাতীয় আরও খবর

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা