,

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন ১১.৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত কয়েক দিন থেকেই শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে বেশি বিপাকে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এর একদিন আগে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা ছিল। একদিনের ব্যবধানে সেই তাপমাত্রার রেকর্ড ভাঙলো আজ।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া।

তিনি জানান, বগুড়ায় কয়েকদিন ধরেই শীতের প্রকোপ দেখা যাচ্ছে। শনিবার সকাল থেকেই জেলাজুড়ে ব্যাপক কুয়াশা এবং হিমেল বাতাস বইছে। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এটিই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আগামী কয়েকদিন শীতের এমন তীব্রতা অব্যাহত থাকতে পারে।

এদিকে পৌষের শুরুতেই হিমেল বাতাসের দাপট থাকলেও গত কয়েক দিন ধরেই সকাল হলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ, সঙ্গে বইছে মৃদু বাতাস, যা মানুষের স্বাভাবিক জীবন ব্যহত করছে। সকাল থেকেই মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

শীতের এই প্রকোপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নিম্ন-আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হতে হয় দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, কৃষিশ্রমিক ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদের। বাহিরে লোকজন কম থাকা ও কাজ কমে যাওয়ায় আয় কমে গেছে এসব খেটে খাওয়া মানুষের।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর