মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি

news-image

লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের কনস্টেবল বেদ প্রকাশ কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল ভোর ৫টার দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটক করা বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানায়।

রোববার বিকেল ৪টায় তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর আশ্বাস দেয়। এ ছাড়া সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে গুলি চালানো না করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন জানান, কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্য ভুলবশত সীমান্ত অতিক্রম করেছেন। শীত মৌসুমে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। পরে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ ওই বিএসএফ সদস্যকে ভারতের হাতে হস্তান্তর করা হয়।

 

এ জাতীয় আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি চট্টগ্রামের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

জ্বালানি সংকট নিয়ে সংসদে তীব্র আলোচনা, মুলতবি প্রস্তাব ঘিরে উত্তেজনা

গাজায় যুদ্ধবিরতিতে অচলাবস্থা

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ভোরে ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশ

ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি