রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭

news-image

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২০ ডিসেম্বর) র‍্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যা করা হয়। পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

নিহত দীপু চন্দ্র দাস স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে। এ ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ভালুকা থানায় নিহতের ভাই বাদি হয়ে মামলা দেয়।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ

কার্যাদেশের দুবছরেও শুরু হয়নি বেবিচকের ৯ ভবনের কাজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নিহত

বেনজীরের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৩ মে

ক্রিকেটের পর রাজনীতিতেই থাকতে চান সাকিব, পছন্দে একমাত্র আওয়ামী লীগ

নজরদারি এড়িয়ে নির্ভুল হামলা—হিজবুল্লাহর নতুন ড্রোন কৌশল

‎‎হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ‎১২৯ জনকে অব্যাহতির আবেদন

মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু