বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কাশিরা বাজারের হাট অফিসের ভেতর থেকে মরদহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুজন হোসেন (২৭) আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিরা কুমি গ্রামের ওসমান আলীর একমাত্র ছেলে।

অভিযুক্তের নাম সেলিম হোসেন। তিনি গোপিনাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাইকর ডারিয়া গ্রামে কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজন নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে সেখানে ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে পৌঁছান। তার উপস্থিতিতেই এ সময় স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়।

পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিিয়ে দিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা