বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে এক যুবক গুলিবিদ্ধ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার আদালত পাড়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (১২/১২) সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ রাব্বি (২১)। পিতা মোঃ হেলাল মিয়া তার গ্রামের বাড়ি উপজেলা শাহবাজপুর গ্রামে। বর্তমানে তারা পৌর সদর মাঝিকাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকে। নবীনগর হাসপাতাল থেকে তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ বিল্লাল হোসেন জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম হঠাৎ তিন রাউন্ড গুলি শব্দ শোনা যায়,বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পিস্তল হাতে যুবককে কেউ চিনতে পারেনি। তাৎক্ষণিকভাবে গুলির কারণ জানা যায়নি। রাব্বির সাথে কথা বলা যায়নি, তাকে দ্রুত কুমিল্লার রেফার করা হয়েছে।

স্থানীয় কিছু সূত্র জানায়,পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার শালিশ চলছিল। সেই সালিশে রাব্বি তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।শালিশ শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।

নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়, যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায়,ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে,প্রাথমিক তদন্ত চলছে, আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

লিটন-শান্তদের খেলা ফ্রিতে দেখতে পারবেন যারা

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

ঢাকা-চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা, কমছে শুল্ক

দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

এবারের নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী

৬ আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত

‎সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা