,

গাজীপুরে অগ্নিকাণ্ড, পুড়ল কারখানা-গুদাম-কলোনি

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি জুটের গুদাম, দুটি মিনি কারখানা ও একটি কলোনি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি মুখে পড়েছে মালিকরা।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগের ফকির মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর আমবাগ ফকির মার্কেট এলাকায় একটি জুটের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ততোক্ষণে আগুন ধীরে ধীরে ছড়িয়ে যায় পাশে থাকা দুটি মিনি কারখানা ও একটি কলোনিতে। পরে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, কোনাবাড়ীর আমবাগ এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আমাদের ৪টি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে