রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি, বাদ সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল ২০২৫ নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার আছেন তালিকায়। তবে প্রাথমিক তালিকায় থাকলেও জায়গা করে নিতে পারেননি সাকিব আল হাসান। ফলে এবারও তাকে দেখা যাবে না ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে।

চূড়ান্ত তালিকায় মোস্তাফিজ ছাড়াও নাম রয়েছে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রকিবুল হাসান ও শরিফুল ইসলামের।

রকিবুল হাসানের নামটি সবচেয়ে চমক জাগিয়েরছে। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই বাঁহাতি স্পিনার এখনও জাতীয় দলে অভিষেকের সুযোগ পাননি। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শুধু ২০২৩ এশিয়ান গেমসে, যেখানে জাতীয় দল অংশ নেয়নি। তবু তার ঘরোয়া ও ‘এ’ দলের ধারাবাহিক পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে আইপিএলের চূড়ান্ত তালিকায়। যদিও বিপিএলে তার রেকর্ড তেমন উজ্জ্বল নয়-২২ ম্যাচে ১৬ উইকেট এবং সর্বশেষ বিপিএলে ৯ ম্যাচে ৫ উইকেট।

সব মিলিয়ে তার টি-টোয়েন্টি উইকেট ৬৯ ম্যাচে ৬৯টি, ইকোনমি ৬.৯০। দেশের বাইরে কোনও লিগে খেলার অভিজ্ঞতাও নেই তার।

এবার নিলামে নাম নিবন্ধন করেছিলেন ১,৩৯০ জন ক্রিকেটার। সেখান থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে মাত্র ৩৫০ জনের। এর মধ্যে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি ক্রিকেটার। নিলামে দল পেতে পারেন সর্বোচ্চ ৭৭ জন, যার মধ্যে বিদেশিদের জন্য ফাঁকা আছে ৩১টি জায়গা।

মোস্তাফিজ নিলামে অংশ নিচ্ছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে (২ কোটি রুপি)। এ ক্যাটাগরিতে আছেন মোট ৪০ জন ক্রিকেটার। আট মৌসুম আইপিএল খেলা এই পেসার সাম্প্রতিক সময়ে জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ ফর্মে আছেন। যদিও তিনি রয়েছেন ফাস্ট বোলারদের দ্বিতীয় সেটে—প্রথম সেটে থাকলে দল পাওয়ার সম্ভাবনা আরও বাড়ত।

৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন তাসকিন, রিশাদ, তানজিম, শরিফুল ও নাহিদ। রিশাদ থাকছেন স্পিনারদের দ্বিতীয় সেটে; তাসকিন তৃতীয়, তানজিম ও নাহিদ চতুর্থ, শরিফুল পঞ্চম সেটে। আনক্যাপড স্পিনারদের চতুর্থ সেটে আছেন রকিবুল (ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি)।

মোস্তাফিজ ও রিশাদ ছাড়া অন্যদের দল পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। বেশিরভাগ আনক্যাপড ক্রিকেটারের নাম ওঠার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের কোটা পূরণ করে ফেলবে বলে ধারণা।

আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫ নিলাম।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল