সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ আসনে গণঅধিকার পরিষদ নির্বাচন করবে : নুরুল ইসলাম নুরু

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুর নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের নির্বাচনী জনসভা শনিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাবেক ডাকসুর ভিপি নূরুল হক নূর।

প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে তার দলের মনোনীত প্রার্থী হিসাবে এলাকার সমাজসেবক নজরুল ইসলাম নজুকে ট্রাক প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে বলেন,১৬ বছরের দুঃশাসন দেশকে ধংসের দারপ্রান্তে নিয়ে গেছে। আজ অনেক রাজনৈতিক দল উল্টা পাল্টা কথাবার্তা বলেছেন তাদের স্মরণ করিয়ে দিতে চাই। আওয়ামী দুঃশাসনের কারনে জনগণের আন্দোলনে আর এই আন্দোলনের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে। দু, একটা আসনের জন্য কারো সাথে জোট নয়, গনঅধিকার পরিষদ মানুষের ভাগ্য পরিবর্তনের জন এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে।

গণঅধিকার পরিষদ নবীনগরের সভাপতি এডভোকেট মেহেদী হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু সহ কেন্দ্রীয় ও স্হানীয় নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার