,

পদোন্নতি পেলেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক

news-image

অনলাইন ডেস্ক : বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সেবা বিভাগের যুগ্ম সচিব সনজীদা শরমিন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) হিসেবে পদোন্নতি দেওয়া হলো।

আরও উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পূর্বের পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে হবে সুপারনিউমারারি পদে থাকা চিকিৎসকদের। পাশাপাশি পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত কোনো বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে না। যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন—তাদের ক্ষেত্রে ছুটি শেষে পদোন্নতি কার্যকর হবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে