রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: আমাদের সময়

সামনে জাতীয় নির্বাচন—এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে কিছু সমস্যা থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা বাহিনী সংগঠিত হয়ে গুছিয়ে উঠতে সক্ষম হয়েছে। সামনে জাতীয় নির্বাচন—এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা।’

তিনি আরও বলেন, ‘‘প্রফেসর ইউনূস বলেছেন, সামনের নির্বাচন হবে একটি আদর্শ নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নির্বাচনে কেউ পরাজিত হলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে।’’

তৌহিদ হোসেন বলেন, ‘দেশের উন্নয়নে দুটি খাত—শিক্ষা ও স্বাস্থ্য—সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদেশে এই দুই সেক্টরকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু বাংলাদেশ এখনও সেই অবস্থানে পৌঁছাতে পারেনি।এই স্বল্প সময়ে আমরা সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী বছরে এর সুফল দেখতে পাওয়া যাবে।’ শুরু হওয়া বিভিন্ন প্রকল্প আগামীর সরকারও ধরে রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলু রপ্তানি বিষয়ে তিনি বলেন, ‘এটি সহজ বিষয় নয়। পৃথিবীর মাত্র দুই–একটি দেশ নিয়মিত আলু আমদানি করে। কোনো কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে কিছু দেশ সাময়িকভাবে আমদানি করে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’

বিদেশে মানবসম্পদ রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, ‘দক্ষতা ছাড়া বিদেশে গেলে ভালো বেতন পাওয়া যায় না। আমাদের অনেকেই দক্ষতা ছাড়া বিদেশে যায়, তাই তারা কম বেতন পায়। বিদেশে অসংখ্য নার্সের চাহিদা আছে। নার্সিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ রপ্তানি করা গেলে দেশের জন্য বড় সুবিধা সৃষ্টি হবে।’ তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে তিনি বলেন, ‘রংপুরে দেশি ছোট গরুর উৎপাদন বেশি, এবং এসব গরুর মাংস অত্যন্ত সুস্বাদু ও বাজারে চাহিদাসম্পন্ন। ঢাকাতেও এসব গরুর মাংসের চাহিদা বাড়ছে। প্রাণিসম্পদ বিভাগ চাইলে এ খাতে বাড়তি উদ্যোগ নিতে পারে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ অন্যান্য কর্মকর্তারা। সভা শুরুর আগে “উত্তরাঞ্চলের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু রংপুর” শিরোনামে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এদিকে চার দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করেন। বিকেলে তরংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করেছেন। সফরের অংশ হিসেবে তিনি আগামী ৭ ডিসেম্বর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ওই দিন বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

 

এ জাতীয় আরও খবর

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার