,

যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘তিনি যেকোনো সময় ফিরবেন। যারা তার না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।’

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, ‘তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন।’

সংবাদ সম্মেলনে ডা. জুবাইদা রহমানের রাজনীতিতে যুক্ত হওয়া প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ডা. জুবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হবেন কিনা, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা সম্পর্কে আমীর খসরু বলেন, ‘তার বিদেশ যাত্রা স্বাস্থ্যের ওপর নির্ভরশীল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন।

এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। শাশুড়ি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে গতকাল লন্ডন থেকে ঢাকায় এসেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে