,

দেশে ষড়যন্ত্র বিদ্যমান, এসব থেকে উত্তরণে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন: বাবর

news-image

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি স্বাধীনতা,সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনও কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তাই এই মুহূর্তে দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন।’

শুক্রবার (৫ ডিসেম্বর) নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সর্বজনীনভাবে সারা দেশের নেত্রী। কেন উনাকে প্রয়োজন সে বিষয়ে আজকে বিস্তারিত বলতে চাইছি না। অন্য কোনোদিন বলব। দেশে এখনও অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। তাই এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হয়তো আজ-কালকের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে। আমি আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।’

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি। বেকারত্বকে দূরকরণের রাজনীতি নিয়ে এসেছি। সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার তরুণ-তরুণী রয়েছে। কর্মসংস্থান তৈরি করে ওই সব বেকারদের চাকরি দিয়ে স্বাবলম্বী করতে হবে। অতীতে যেভাবে উন্নয়ন নিয়ে এসেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামীতে আরও অনেক বেশি নিয়ে আসব।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে