,

পুরুষ করলে বাহবা পায় নারী করলেই দোষ : মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি এক অনুষ্ঠানে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। বিশেষ করে সমাজের দ্বৈত মানদণ্ড নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, এই সমাজে একই কাজ পুরুষ করলে বাহবা পায়। কিন্তু নারী করলে সমালোচনা হয়।

বারখা দত্তের সঙ্গে আলাপচারিতায় মালাইকা বলেন, ‘আপনি যদি দৃঢ়চেতা নারী হন, তাহলে নিয়মিত প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর কোনো উপায় নেই। আমার জীবনে বেশ কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে।’

তবে একই ঘটনায় সমাজ নারী এবং পুরুষকে ভিন্ন চোখে দেখে, এ কথাও স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি। ‘আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, বা নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করলে সবার মতামত হয় ‘ওয়াও, কী দারুণ!’ কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তীর তার দিকে ছোড়া হয়। বলা হয়, ‘এটা কেন করলে? তোমার কি বুদ্ধি নেই?’ এই স্টেরিওটাইপ এখনো সমাজে বিদ্যমান।’

নিজের তরুণ বয়সের দিনগুলো স্মরণ করে মালাইকা বলেন, ‘সে দিনগুলো আমি শুধু গান করব, সংসার করব, সন্তান নেবো এভাবেই ভেবেছিলাম। কিন্তু পরে বুঝেছি, আমি সবসময় বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। একই জায়গায় থেমে থাকতে ভালো লাগত না। সবসময় অন্য রকম কিছু করতে চাইতাম।’

মালাইকা তার ২৫ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। তার ভাষ্য, ‘আমার মায়ের জন্য এটা বিস্ময়ের ছিল। মা বলতেন, ‘দুনিয়া দেখো, জীবন উপভোগ করো; প্রথম যাকে ডেট করবে, তাকেই বিয়ে কোরো না।’ আমি বলেছিলাম, মা, একটু রিল্যাক্স করো। তবে মা সবসময় আমাদের স্বপ্ন দেখতে উৎসাহ দিয়েছেন। তিনি কখনো থামিয়ে রাখেননি আমাদের।’

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে নতুন প্রেম করছেন মালাইকা। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, ৫০ বছরের অভিনেত্রী নাকি ৩৩ বছর বয়সী ডায়মন্ড ব্যবসায়ী হার্শ মেহতার সঙ্গে প্রেমে মজেছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে