,

সমুদ্রদূষণে হুমকিতে ডলফিন ও তিমি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক দূষণ, আশ্রয়স্থল বিনাশ, শিকার, জলবায়ু পরিবর্তন, জাহাজের সঙ্গে সংঘর্ষ, নিষিদ্ধ জালের ব্যবহারসহ নানা কারণে ঝুঁকিতে রয়েছে সামুদ্রিক প্রাণী।সমুদ্রদূষণের কবলে প্রাণ হারাচ্ছে ডলফিন ও তিমি।

সমূদ্রে ভেসে ওঠা ১২৭টি মৃত ডলফিন ও তিমির দেহ নিয়ে গবেষণার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা সমুদ্রের গভীরে বসবাস করলেও বিষাক্ত সব রাসায়নিকের প্রভাব থেকে মুক্ত নয়। বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে হুমকি আরও বাড়ছে। গভীর সমুদ্রের ডলফিন ও তিমিদের দেহে পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থ (পিএফএএস) দূষণের বেশি মাত্রা পাওয়া গেছে।

বঙ্গোপসাগরেও রয়েছে তিমি এবং ডলফিনের বিচরণ ও আবাস! কুয়াকাটা, কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন উপকূলে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন ও তিমি। মৃত প্রাণী সংরক্ষণ, ময়নাতদন্ত কিংবা গবেষণার কোনো উদ্যোগ না থাকায় এগুলো তড়িঘড়ি করে মাটিচাপা দেওয়া হচ্ছে। এতে তিমিরেই থেকে যাচ্ছে প্রাণীর মৃত্যুর প্রকৃত কারণ।

দেশের বিভিন্ন উপকূলেমৃত ডলফিন ও তিমি ভেসে আসায় উদ্বিগ্ন প্রাণী বিশেষজ্ঞরা। তারা বলছেন, দূষণের শিকার হয়ে বঙ্গোপসাগর থেকে তিমি ও ডলফিন বিলুপ্ত হয়ে যেতে পারে। বিলুপ্তির হাত থেকে তিমি-ডলফিন রক্ষায় উদ্যোগ নিতে বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলোর।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে