রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র আইভীর জামিন না মঞ্জুর

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবংফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয় । শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করেন। কিন্তু এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন।

একই মামলায় অন্য আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে মন্তব্য করেছেন আইভীর আইনজীবী আওলাদ হোসেন। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনজীবী আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরো ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনটাতেই তার নাম নেই। আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে—শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে। এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলেন। এই মামলার এজাহারেও তার নাম নেই। তারপরেও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা, দুটি হত্যাচেষ্টা মামলাসহ পৃথক পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল