,

খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় তফসিল ঘোষণার আহ্বান এনসিপির

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে সৃষ্ট সংকট উত্তরণ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান এনসিপির নেতারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনার মিডিয়ায় বলেছে, দু-এক এক সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা দেবেন। নির্বাচন কমিশন তফসিল নিয়ে সুস্পষ্টভাবে কিছু জানায়নি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেন ইসি তফসিল ঘোষণা করে। তফসিল এমন সময়ে দেওয়া হোক যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং সব দল যেন রাজনৈতিকভাবে নিজেদের ফুটিয়ে তোলার সমান সুযোগ পায়। ‘

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারের পক্ষ থেকে সম্মান জানানোর উদ্যোগ ইতিবাচক। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করতে চাই। বেগম জিয়ার প্রতি আবেগ–অনুভূতি শুধু বিএনপির একার নয়। তার প্রতি দেশের সব মানুষেরই আবেগ, অনুভূতি আছে।’

তিনি বলেন, ‘তফসিল নিয়েও কথা হয়েছে। একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যেন তফসিল দেওয়া হলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। একবার তফসিল দিলেন…গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। এখানে দেশের যে পলিটিক্যাল অ্যারেনা রয়েছে, সংকটময় পরিস্থিতি রয়েছে। সংকটময়গুলো উত্তরণ করে একটা তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে নিয়ে যাওয়ার জন্য (বলেছি আমরা)।’

তফসিল কি পেছাতে চাইছেন? এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কেন তফসিল পেছাতে চাইব? আমরা চাই সংকট সমাধান করে তফসিল দেওয়ার জন্য।’

উল্লেখ, আগামী ৭ ডিসেম্বর কমিশন সভা করে ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ফেব্রুয়ারি ৮ থেকে ১২ তারিখের মধ্যে ভোট করার কথা ভাবছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে