রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন এলাকা হানাদারমুক্ত হতে থাকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ডিসেম্বরে দিন যত এগোতে থাকে, মুক্তিযুদ্ধের বিজয় ততই দৃশ্যমান হতে থাকে। ৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে ডিসেম্বরে বাঙালির মুক্তিসংগ্রাম পায় ভিন্নমাত্রা। ৪ ডিসেম্বর ছিল মোড় ঘোরানোর দিন। মুক্তিবাহিনীর সর্বাত্মক হামলায় দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। দেশমাতৃকার বিভিন্ন জনপদ একে একে শত্রুমুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা বিজয়ীর বেশে সামনের দিকে এগোতে থাকেন। মুক্তিবাহিনী একের পর এক যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে পাকিস্তানি সেনাদের ফাঁদে ফেলে। চলতে থাকে সম্মুখযুদ্ধ। এক এক করে হতে থাকে হানাদারমুক্ত।

মুক্তিযোদ্ধারা কুমিল্লা, আখাউড়া, নোয়াখালী, সিলেট, রংপুরসহ বিভিন্ন এলাকায় হানাদারমুক্ত হতে থাকে। রংপুরের পলাশবাড়ীতে ১২ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। সাতক্ষীরা থেকে পিছু হটে দৌলতপুরের দিকে যায় পাকিস্তানি বাহিনী। পাকিস্তান এয়ারলাইন্স পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সব ফ্লাইট বাতিল করে। সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঢাকায় সান্ধ্য আইন জারি ও নিষ্প্রদীপ ব্যবস্থা পালনের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ বিমানবাহিনীর সফল হামলায় নারায়ণগঞ্জের গোদনাইল ও চট্টগ্রামের ফুয়েল পাম্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। একের পর এক যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন ও ক্ষতিগ্রস্ত করে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের কোণঠাসা করে ফেলেন। এদিনের আরও একটি উল্লেখযোগ্য অর্জন হলো, বরগুনায় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের মুখে পাকিস্তানি সেনারা পরাজয় বরণ করে। মুক্ত হয় বরগুনা জেলা।

এদিন ভারতে পাকিস্তানি বাহিনীর হামলার পরই বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের সম্মিলিত সর্বাত্মক লড়াই শুরু হয়। পশ্চিম ও পূর্ব রণাঙ্গনে গর্জে ওঠে কামান। ভারতীয় বিমানবাহিনী হামলা চালাতে শুরু করে। এতদিন পাকিস্তানি বাহিনীর বোমার আওয়াজে মানুষ আতঙ্কে থাকলেও মুক্তিযোদ্ধারা বিমান নিয়ে পাল্টা আক্রমণ শুরু করায় আনন্দিত-উদ্বেলিত হন তারা। তাদের সামনে দেখা দেয় মুক্তির আলোকছটা।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল