মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ডিগ্রির শীতে মোড়ানো পঞ্চগড়ের জনপদ

news-image

পঞ্চগড় প্রতিনিধি : দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্র বাড়ছে। ১২ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শিশির ঝরা আর সকালে কুয়াশার চাদরে মোড়ানো গ্রামীণ আবহ। সূর্যের আলোকছটা আর দুর্বাঘাসে জমাট বাঁধা মুক্ত দানা মত শিশির সিগ্ধ সকাল জানান দিচ্ছে হেমন্তকাল। এমন অপূর্ব দৃশ্য হিমালয়ের কাছাকাছি সীমান্তঘেষা পঞ্চগড় জনপদ।

সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত টুপটাপ শব্দে ঝরছে শিশির বিন্দু আর দুর্বাঘাসে ডগায় মুক্তোর দানার মতো জ্বলজ্বল করছে শিশির। শিশির বিন্দু যেন প্রকৃতির জমিনে টিপ পরিয়ে দিয়েছে। ভোর থেকে সকাল কুয়াশার আবহের গ্রামাঞ্চলের পথ-ঘাট। পাখির কলকাকলী আর সোনা মাখা রোদ যেন বলে দিচ্ছে হেমন্তের বার্তা। হেমন্তের হাত ধরেই আসছে শীত।

 

হেমন্তের মাঝামাঝি সময়ে দিন যতই যাচ্ছে ততই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা শঙ্কায় পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তবুও কুয়াশার মাঝেও শীতের সকালে কৃষকরা ফসলের মাঠে মাঠে কর্ম ব্যস্ততায় পাড় করছেন। শীতে অসহায়, দুঃস্থ মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্যে প্রয়োজনীয় উদ্যোগের দাবি স্থানীয়দের।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যক্ষেণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আকাশে ঘন কুয়াশা থাকায় রোদের তীব্রতা ছড়াতে পারছে না। এতে সারাদিন হালকা শীত অনুভূত হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে এই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি চট্টগ্রামের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

জ্বালানি সংকট নিয়ে সংসদে তীব্র আলোচনা, মুলতবি প্রস্তাব ঘিরে উত্তেজনা

গাজায় যুদ্ধবিরতিতে অচলাবস্থা

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ভোরে ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশ

ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি