,

খুনির কঠিন শাস্তি চাইলেন জয়া আহসান

news-image

বিনোদন ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রাণী অধিকার সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসানও।

অভিনেত্রী জয়া আহসান এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’

তার এই পোস্টে অনেকেই একাত্মতা প্রকাশ করে প্রাণি নির্যাতন আইনের কার্যকারিতা আরও কঠোর করার দাবি তুলছেন।

জানা গেছে, সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরবর্তীতে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন গণমাধ্যমকে বলেন, ‘আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে, তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।’

এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এই হত্যাকাণ্ড নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। প্রাণি নির্যাতনের ঘটনায় বহু মানুষ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে