,

মেট্রোরেলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে দুই কিশোর ছাদে উঠে পড়ার ঘটনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করতে স্টেশনের প্রবেশ পথে সিসিটিভি লাগানোর ব্যবস্থা চলছে।’

দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের কাজ সম্প্রসারণে অগ্রগতি নেই জানিয়ে পরবর্তী সরকার না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না বলেও জানান তিনি।

এসময় গত ২১ নভেম্বর ঘটে যাওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ক্ষতি হয়নি বলেও দাবি করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে