বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। যার মধ্যে একজন নারীও রয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাশ্ববর্তী সন্তোষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলতাফ হোসেন (৫০), এরশাদ আলী (৩৫) ও কুলসুম বেগম (৫০)। এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছেন। নিহতরা সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

পুলিশ জানায়, সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুর মোহাম্মদ মানিক উল্যার সঙ্গে আলতাফ হোসেনের বিরোধ চলে আসছে। তারা উভয়ই চাচাতো ভাই বলে জানা গেছে। রোববার দুপুর ১২টার দিকে বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে নুর মোহাম্মদের পক্ষের এরশাদ ও কুলসুম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছি, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ সুপার ও নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর

দল বদলে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড