রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতার শর্ত আরও কঠোর করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকের এমডি বা সিইও হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে অন্তত ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে একক বা উভয়ভাবে সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

ব্যাংকিং খাতে পেশাদার, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বে আনতেই এই বিধান করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। পাশাপাশি এমডির আগের পদে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) হিসেবে ৩ বছর চাকরির শর্ত দেওয়া হয়েছে। আগে ২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল। সার্কুলারে বলা হয়Ñ ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমানের কর্মকর্তা যারা এমডি নিয়োগের জন্য বিবেচিত হবেন, তাদের ন্যূনতম ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।

 

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০