,

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ৫০তম বিসিএসে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৪ ডিসেম্বর সকার ১০টায়। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে আবেদন ফরম পূরণকারীরা ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পযন্ত ফি পরিশোধের সুযোগ পাবেন।

গত ১ নভেম্বর তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে রয়েছে তারাই কেবল আবেদন করতে পারবেন।

এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি, ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল, ফল প্রকাশ হবে ৩০ জুলাই। মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। ফল প্রকাশ ২৫ নভেম্বর।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে