,

যেভাবে আগুন লেগেছিল শাহজালাল বিমানবন্দরে

news-image

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুন লেগেছিল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রেসসচিব।

প্রেসসচিব বলেন, তদন্ত কমিটি খুঁজে পেয়েছে এটা কোনো স্যাবোটাজ ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ আগুন লাগে। শর্ট সার্কিটের কারণে কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি আরও বলেন, তুরস্ক থেকে আসা বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ ও সিআইডির ফরেনসিক অগ্নিকাণ্ডের এ কারণ নিশ্চিত করেছে।

এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো টার্মিনালে সংঘটিত আগুনের তদন্ত রিপোর্ট গ্রহণ করেন প্রধান উপদেষ্টা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে