,

বিসিএস পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৫

news-image

অনলাইন ডেস্ক : ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন অন্তত ৫ পরীক্ষার্থী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন মো. শাহিনুর ইসলাম (২৮), আতিকুর রহমান (২৯), মো. আবরার শাহরিয়ার উল্লাহ (২৮), মো. রিয়াজ উদ্দিন (২৭) ও মো. শাকিল (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার দিকে যাওয়ার সময় বিসিএস পরীক্ষার্থীদের থামিয়ে দেয় পুলিশ। তাদের বেঁধে দেওয়া এক ঘণ্টা সময়ের মধ্যে সরকারের সিদ্ধান্ত না আসায় পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার উদ্দেশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ শুরু করে। নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড ও জলকামান। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত পাঁচজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে