দুই শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

news-image

বগুড়া প্রতিনিধি : মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহতরা খলিশা কান্দি গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) ও তারা দুই সন্তান সাইফা (৪) ও সাইফ (২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মোস্তারিম বটি দিয়ে তার দুই সন্তানের গলা কেটে হত্যা করেন। এরপর তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

এসময় মোস্তারিমের স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। শাহাদত হোসেন একজন সেনা সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন বলে জানা গেছে।

প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করে। এছাড়া তিনজনের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘শাহাদত হোসেনের পরিবারে স্ত্রী-সন্তান ও অসুস্থ বৃদ্ধা মা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে এ ঘটনা ঘটতে পারে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনিও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। কিছুটা স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান