,

হাঁটুর ব্যথায় ভুগছেন?

news-image

হাঁটুর ব্যথা আমাদের দেশে অতি পরিচিত একটি রোগ। বয়স্ক মানুষ এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। তবে শিশু, মহিলা এবং তরুণরাও এ রোগে আক্রান্ত হতে পারে। এই রোগটি আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর ভোগান্তি অতি মারাত্মক। আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম থামিয়ে দিতে পারে যন্ত্রণাদায়ক ব্যথা। তাই আজ রয়েছে হাঁটুর ব্যথা থেকে মুক্তির কিছু সহজ উপায়।
১. আইস প্যাক:

হাঁটুর ব্যাথার সমাধানে প্রথমেই বলতে হয় আইস প্যাকের কথা। “হাঁটুর ব্যাথা অনুভূত হলে তিন চার টুকরো বরফের কিউব টাওয়েলের সাথে জড়িয়ে নিন। এরপর ঠিক যে জায়গায় ব্যথা অনুভূত হবে সেখানে ১০-১৫ মিনিট রেখে দিন। মনে রাখবেন এক জায়গায় একটানা ২০ মিনিটের বেশি বরফ রাখবেন না, এতে আপনার ত্বকের ক্ষতি হতে পারে।। হাঁটুর ব্যাথায় আরও ভালো ফলাফলের জন্য একটি বড় আইস প্যাকও ব্যবহার করতে পারেন।”
২. ম্যাসাজ থেরাপি:

হাঁটুর সমস্যার সমধানে ম্যাসাজ থেরাপির উপরও জোর দেন।“তিন চার চামচ অলিভ ওয়েল গরম করুন। এবার ব্যাথার স্থানে আলতো করে মালিশ করতে থাকুন। ১০-১৫ মিনিট টানা মালিশ করুন। দিনে দুই তিনবার এই পদ্ধতি অব্যাহত রাখুন।”
৩. হিট থেরাপি:

হাঁটুর ব্যাথায় ঠাণ্ডা পানির মত গরম পানিকেও কাজে লাগানো যেতে পারে। "বাথটাবের মধ্যে বা অন্য কোন উপায়ে আপনার হাঁটু গরম পানির মধ্যে ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। আবার গরম পানিযুক্ত ব্যাগও আপনি ৫-১০ মিনিট আক্রান্ত স্থানে রেখে দিতে পারেন। এভাবে দিনে দুই তিনবার এটা করলে অবশ্যই উপকার পাবেন।"
৪. দুধ পানে পেতে পারেন ব্যাথা থেকে মুক্তি:

দুধ পানের মাধ্যমে হাঁটুর সমস্যায় নিরাময় সম্ভব।  “প্রথমে দুই কাপ দুধের সাথে এক টেবিল চামচ বাদাম ,আখরোটের গুঁড়ো এবং এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। তারপর এই দ্রবণটি ভালোভাবে ফুটাতে হবে এবং পুরো দ্রবণটি অর্ধেকে না আসা পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। পুরো একমাস দিনে একবার এই দুধ পান করতে হবে। একমাস পরেই রোগী হাঁটুর ব্যাথা থেকে অনেকাংশে মুক্তি পাবেন।”
৫. আদায় মিলবে স্বস্তি:

প্রতিদিন আদা দিয়ে তৈরি করা চা পান করুন। এটি আপনার হাঁটুর ব্যথা অনেকাংশে কমিয়ে দেবে।
৬. চলাফেরা করুন:

“যাদের হাঁটুর ব্যাথা রয়েছে তাদের জন্য কঠোর ব্যায়াম মোটেই আদর্শ নয়। বরং তারা ধীরে সুস্থে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরতে পারেন, যেটা তাদের জন্য উপকারি হবে।
৭. যে খাবার নিয়মিত খেতেই হবে:

হাঁটুর ব্যথা নিরাময়ের জন্য নিয়মিত কিছু খাদ্য গ্রহণের উপর জোর দেন। প্রতিদিনের খাবারে থাকা চাই সতেজ শাকসবজি এবং ফলমূল। বাদাম এবং শুকনো ফল খাওয়ার অভ্যাসটাও বজায় রাখা উচিত। আর এসব খাবার নিয়মিত খেলে আপনার হাঁটুর ব্যাথাও অনেকাংশে কমে যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ