রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয়রা!

news-image

সিলেট ব্যুরো : সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ভারতীয় খাসিয়ারা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) ভোরে জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কাজের সন্ধানে শনিবার (২২ নভেম্বর) সকালে বাড়ি থেকে বেরিয়ে যান জামাল। পরে আর বাড়ি ফেরেননি। রাতে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, জামাল উদ্দিনসহ কয়েকজন গত রাতে সুপারি চুরি করতে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় খাসিয়ারা গুলি করে। এতে জামাল উদ্দিন আহত হন। পরে দেশের সীমান্তের ভেতরে ঢুকে তিনি মারা যান।

ওসি আরও জানান, রোববার (২৩ নভেম্বর) ভোরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আমাদের সময়/জেএইচ

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু