রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী নেতাদের জেলে ঢোকাতে চান ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সক্রিয় সামরিক বাহিনীর সদস্যদের অবৈধ আদেশ প্রত্যাখ্যান করার কথা বলে একটি ভিডিও পোস্ট করার পর ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ওই ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একটি গোষ্ঠী ‘সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রদ্রোহী আচরণ’ করছেন, ‘যার শাস্তি মৃত্যুদণ্ড’ পর্যন্ত হতে পারে। ট্রাম্প তাঁদের গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেন।

মঙ্গলবার প্রকাশিত ৯০-সেকেন্ডের এক ভিডিওতে আইনপ্রণেতারা বলেন, ‘আমাদের মতো, আপনারাও এই সংবিধানকে রক্ষা ও সমর্থন করার শপথ নিয়েছেন। আর এই মুহূর্তে, আমাদের সংবিধানের প্রতি হুমকি শুধু বিদেশ থেকে আসছে না, আসছে আমাদের দেশের ভেতর থেকেও।’

ক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন : ‘রাষ্ট্রদ্রোহী আচরণ, যার শাস্তি মৃত্যুদণ্ড!’ তিনি এমন একটি মন্তব্যও পুনরায় পোস্ট করেন যেখানে বলা ছিল : ‘জর্জ ওয়াশিংটন হলে তাঁদের ফাঁসিতে ঝোলাতেন!’

বৃহস্পতিবার ট্রাম্পের এই বক্তব্যের পর হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস ও সতীর্থরা বলেছেন, ‘রাজনৈতিক সহিংসতার আমেরিকায় কোনো স্থান নেই। কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের জঘন্য ও বিপজ্জনক মৃত্যুদণ্ডের হুমকির নিঃশর্তভাবে নিন্দা জানাই।’

 

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০