,

ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রীয় আমন্ত্রণে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

দলীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, আজ বিকেল ৪টা ২৪ মিনিটে গুলশানের ফিরোজা ভিলা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। তার সঙ্গী হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও একান্ত সচিব এবিএম আব্দুর সাত্তার। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন পুত্রবধূ শর্মিলি রহমান সিঁথি এবং ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে খালেদা জিয়া বাসায় ফেরার উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের তথ্যমতে, সেনাকুঞ্জ ত্যাগের সময় তাকে বিদায় জানান সেনাপ্রধান। মাত্র কয়েক মিনিটের যাত্রা শেষে বিকেল ৫টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়