,

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দুর্যোগ উপদেষ্টার

news-image

অনলাইন ডেস্ক : ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। শুক্রবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

সংবাদ বিজপ্তিতে বলা হয়, ঢাকার অদূরে নরসিংদীর ঘোড়াশাল এলাকার কাছে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকে।

এতে বলা হয়, ভূমিকম্প আঘাত হানায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে কন্ট্রোল রুমের ০২৫৮৮১১৬৫১ নম্বরে জনসাধারণকে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ শেষে তা অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে