,

ডিবি হেফাজতে যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার আসামির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবী যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার মোক্তার হোসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে মারা গেছেন। শুক্রবার (২১ নভেম্বর) তিনি মারা গেছেন বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে অসুস্থ বোধ করলে মোক্তার হোসনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর আবারও তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে খাওয়ার জন্য ডাকলেও সাড়া না পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, এর আগে গত ১৭ নভেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে। পরে হত্যা মামলায় শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নজরুল, মাসুম ও জামান নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজন ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি মোক্তার হোসেনের কাছে আছে বলে জানান। তাদের তথ্য অনুযায়ী মোক্তার হোসেনকে গ্রেপ্তার করতে গতকাল পল্লবীর একটি গ্যারেজে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে কিল-ঘুষি মারেন। পরবর্তীতে মোক্তারের তথ্য অনুযায়ী একটি রিকশা গ্যারেজ থেকে আট রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে