রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যানিকের কারণে ভূমিকম্পে হতাহত বেশি হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : প্যানিকের কারণে ভূমিকম্পে হতাহত বেশি হয়েছে বলে জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই প্যানিকের কারণে আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে ভূমিকম্পে আহত হয়ে দুইজন ছাত্র ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের ইনজুরি বেশি, আরেকজন মোটামুটি। নরসিংদী থেকে আহত দুজন এসেছেন। তার মধ্যে একটি বাচ্চা মারা গেছে। শিশুটির বাবা আইসিইউতে আছে। মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন। এরমধ্যে ওই হাসপাতালের শিক্ষার্থী রয়েছে। আমরা দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি। প্যানিকের কারণে আহত হয়েছেন। ’

তিনি বলেন, ‘৫.২ মাত্রায় ভূমিকম্প (আবহওয়া অধিদপ্তর বলেছ ৫.৭ মাত্রা) হয়েছে, কিন্তু সেই তুলনায় আহত বেশি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এসেছে তারা প্যানিকড হয়ে লাফ দিয়ে আহত হয়েছে। সবাই মিলে আমরা ভালো চিকিৎসার জন্য চেষ্টা করছি।’

এক প্রশ্নের জবাবে নূরজাহান বেগম বলেন, ‘সব হাসপাতালে বলেছি চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের