,

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ছাত্রের নাম মুশফিকুজ্জামান (২২)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের গণিত ছাত্র ছিলেন। মুশফিকুজ্জামান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও গ্রামের বি এম মুকলেছুজ্জামানের ছেলে। বর্তমানে খিলগাঁও এ ব্লক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মুশফিকুজ্জামান বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসেছিলেন। পরে বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাস থেকে বের হয়ে যান তিনি। এর কিছুক্ষণ পর কয়েকজন দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তথ্যটি জানান।

মুশফিকুজ্জামানের চাচা মনিরুজ্জামান মনির বলেন, ‘মুশফিকুজ্জামান গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সংবাদ পেয়ে হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাই। কীভাবে কী হয়েছে, তা জানতে পারিনি। ’

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আমাদের কাছে আজ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’

মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে