রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়লো প্রাইভেটকার, নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় গাড়িতে থাকা চার যাত্রীও আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিমতলা মোড়ের এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত পথচারীর নাম শফিক (৫৫)। তিনি বন্দর কর্মী ও স্থানীয় বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এক্সপ্রেসওয়ে অতিক্রম করছিল। নিমতলা মোড়ে পৌঁছার পর এক্সপ্রেসওয়ের সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, নিহত পথচারী শফিক সাইকেল চালিয়ে নিচ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই গাড়িটি ওপরের এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে। এতে তিনি মারাত্মক আঘাত পান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাইভেটকারটিতে তিনজন পুরুষ ও একজন নারীসহ চারজন যাত্রী ছিলেন। সবাই আহত হয়েছেন এবং তাদের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতের সংখ্যা নিশ্চিত করে পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০