রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় টিভি গেটের সামনে বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, টিভি ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে গত কয়েকদিন ধরে মাঠে সক্রিয় রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। এর মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

আগের দিন মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের কয়েকটি সিট পুড়ে গেছে। বুধবার ভোর সোয়া ৪টার দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনে এ ঘটনা ঘটে।

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগের দিন মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখা অফিসের গেটের সামনে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০