রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত

news-image

রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা চলমান রয়েছে। চলতি মাসের ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১,৯০৪ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ১,৪৫৭ মিলিয়ন ডলারের তুলনায় ৩০.৭ শতাংশ বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয়ের প্রণোদনা, ব্যাংকিং চ্যানেল শক্তিশালীকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানে ইতিবাচক পরিবেশ এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ১৮ নভেম্বর প্রবাসী আয় এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১২,০৫৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ১০,৩৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে এবং অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে। সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০