রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৪ ফিলিস্তিনি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দুই বছরের কম সময়ে ইসরায়েলি কারাগারে অন্তত ৯৪ ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তি মারা গেছেন।

সংগঠনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এসব মৃত্যু পদ্ধতিগত হত্যা ও গোপন করার চেষ্টার অংশ হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগের ১০ বছরে ইসরায়েলি হেফাজতে প্রায় ৩০ ফিলিস্তিনি মারা যান। তাদের দাবি, সাম্প্রতিক মৃত্যুর ঘটনা মূলত শারীরিক নির্যাতন, চিকিৎসা-সেবা অস্বীকার, অথবা দুইয়ের সংমিশ্রণে ঘটেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েল প্রিজন সার্ভিস জানায়, তারা আইন মেনেই বন্দিদের পরিচালনা করে।

৭ অক্টোবর ২০২৩ এর পর থেকে গাজা ও পশ্চিম তীরজুড়ে হাজারো ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে—এদের অনেককেই অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে।

ইসরায়েল আন্তর্জাতিক রেড ক্রসকে বন্দিদের তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে।

রিপোর্টটি তৈরি হয়েছে সরকারি নথি, ফরেনসিক রিপোর্ট, অন্যান্য মানবাধিকার সংগঠনের তথ্য, আটক ব্যক্তিদের পরিবার ও আইনজীবীদের সাক্ষ্য মিলিয়ে।

প্রতিবেদনটিতে ইসরায়েলের ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নীতিকে বিশেষভাবে দায়ী করা হয়েছে। নানান কঠোর পদক্ষেপ ও কারাগারে কঠোর অবস্থার কারণে মৃত্যুর ঘটনা বেড়েছে বলে সংগঠনের অভিযোগ।

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০