রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা-কামালকে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

news-image

কূটনৈতিক প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে সেই চিঠি প্রস্তুত হচ্ছে। তবে সেখানে রায়ের কপি পাঠানো হবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হওয়ার কাজ চলছে। আজই এটি পাঠানো হতে পারে। নোট ভারবাল (আনুষ্ঠানিক কূটনৈতিক) আকারে চিঠি পাঠানো হবে।’

তৌহিদ হোসেন জানান, মামলার রায়ের কপি ভারতে পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠিতে রায়ের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তর করার অনুরোধ জানানো হবে।

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করে সোমবার (১৭ নভেম্বর) মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরাতে সোমবার রাতেই বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। তাকে প্রত‌্যর্পণের জন্য অন্তর্বর্তী সরকার আগেও ভারতকে একটি চিঠি দিয়েছিল। তবে সেই চিঠির কোনো জবাব মেলেনি।

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০