রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নিজাম হাজারীর বাড়িতে আগুন

news-image

ফেনী প্রতিনিধি: ফেনীতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বাড়িটিতে আগুন দেওয়া হয়।

জানা গেছে, শেখ হাসিনার রায় ঘোষণার পরে সোমবার রাতে শহরের মাস্টারপাড়ায় অবস্থিত নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির গেইট ও দেয়ালের উপরে আগুন লাগিয়ে দেন। আগেই থেকে ধ্বংস হওয়া বাড়িটিতে কোনো কিছুই অবশিষ্ট নেই।

জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক মুহায়মিন তাজিম বলেন, আমাদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে নিজাম হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ করে। আমরা শেখ হাসিনার রায়ের মতো নিজাম হাজারীরসহ ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দ্রুত রায় দেখতে চাই।

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, নিজাম হাজারীর বাগান বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসসহ ঘটনাস্থলে পৌঁছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গেইটে সামান্য আগুন ছিল, তা ফায়ার সার্ভিসের লোকজন নিভিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় উত্তেজিত জনতা নিজাম হাজারীর বাগান বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র, খামারের গরু, ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগ করলে পুরো বাগান বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

এর আগে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই বগুড়া শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়। একই সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এ জাতীয় আরও খবর

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০

ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ভাড়া বাড়াতে বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বাস মালিকরা

জিসান খান শুভর ‘নিদয়া’