,

বিপিএল থেকে সরে দাঁড়ালেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক তামিম ইকবাল। এ জন্য তিনি আগামী ২৩ নভেম্বর নির্ধারিত খেলোয়াড় নিলাম থেকে তার নাম বাদ দিতে বোর্ডকে অনুরোধ করেছেন।

রবিবার ক্রিকবাজকে তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তামিম বলেন, ‘হ্যাঁ, (আমি বিপিএলে অংশ নিচ্ছি না) কারণ আমি শাহরিয়ার নাফীসকে (বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার) আমার নাম খেলোয়াড় ড্রাফট থেকে সরিয়ে দিতে অনুরোধ করেছি।’

২০১২ সালে বিপিএল শুরুর পর থেকে প্রতি আসরেই অংশ নিয়েছেন তামিম এবং প্রতিযোগিতায় অন্যতম সফল ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন তিনি।

নেতৃত্বে ও ব্যাট হাতে দু’ভাবেই ফরচুন বরিশালকে টানা দুইবার শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তামিম।

তবে তার এবারের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খুব একটা বিস্ময়ের না, কারণ এর পেছনে কয়েকটি কারণ রয়েছে-স্বাস্থ্যগত সমস্যা এবং প্রস্তুতির স্বল্পতা দেখিয়ে ফরচুন বরিশালের এবারের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো অন্যতম।

৩৬ বছর বয়সী তামিম ২০২৪ সালের মার্চ থেকে পেশাদার ক্রিকেটের বাইরে। ওই সময় এক ঘরোয়া ম্যাচ চলাকালে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর থেকেই তিনি দ্রুত মাঠে ফেরার চেয়ে পুনর্বাসনে মনোযোগ দেন।

এ ছাড়া, তামিম সম্প্রতি ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তিনি বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সরকারী হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে