বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামী লীগের শাটডাউনে সাড়া নেই

news-image

রাজশাহী ব্যুরো : জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা উপলক্ষে রাজশাহীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এদিন আওয়ামী লীগের ডাকা শাটডাউন জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলেনি।

সোমবার (১৭ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, সবকিছুই স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে আগের মতোই।এ ছাড়া অফিস আদালতসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রভাব নেই।

এদিকে আজ ভোর থেকেই রাজশাহী নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নগরীর প্রবেশ মুখগুলোতে এবং জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ।

 

এ ছাড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি। সন্দেহভাজনদের দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। টহল দিচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআরটি। পুলিশের পাশাপাশি ‍র‌্যাব সদস্যরাও টহলে রয়েছেন।

এর আগে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার রায়কে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার (১৬ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়েছে রাজশাহী জেলা পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম জানিয়েছেন, অভিযানে বিভিন্ন অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি