,

হাসিনার রায় দেশব্যাপী উদযাপন করব : সাদিক কায়েম

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আগামীকাল খুনি হাসিনার রায় হবে। সারা দেশের মানুষ অনেক আনন্দিত যে ফ্যাসিস্ট হাসিনা গত ১৬ বছরে গুম, খুন, আয়নাঘর, শিক্ষার্থীদের ওপর নিপীড়ন থেকে শুরু করে সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের ৪০ হাজার ভাইবোনদের গাজী করেছে, আমাদের দুই হাজার ভাইবোনদের শহীদ করেছে, সেই খুনি হাসিনার আগামীকাল রায় হবে এবং সেটি দেশব্যাপী উদযাপন করব আমরা।’

রবিবার (১৬ নভেম্বর) চারুকলায় আয়োজিত ‘আদি নববর্ষ’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, ‘খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে সাংস্কৃতিক বিপ্লব করতে হবে।

এই ফ্যাসিস্টরাই বাংলাদেশের মতো সম্ভাবনাময় সুজলা-সুফলা, শস্য-শ্যামলা রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। গত ১৬ বছরে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল কিছু কালচারাল ফ্যাসিস্টরা।’

তিনি বলেন, ‘আজকের এই আয়োজনের মাধ্যমে এই অঞ্চলের মাটি ও মানুষের সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছি। একই সঙ্গে এই আয়োজনে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের গান, কবিতা আবৃত্তি, সংস্কৃতি চর্চা, কথা নিয়ে এসেছি।

খুনি হাসিনার রায় এবং ফাঁসি এই বাংলায় হবে। ভারত থেকে তাকে এই স্বাধীন বাংলায় আনা হবে এবং ফাঁসি হবে। সেই সঙ্গে তার দোসরদের বিচার ও এই বাংলাদেশে হবে।’ ডাকসুর ভিপি বলেন, ‘বাংলাদেশে খুনি হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়তে হবে‌ এবং সমূলে উৎপাটন করতে হবে। যেই জায়গায় সারা দেশের মানুষ এক হয়ে গেছে। সব রাজনৈতিক দল এক আছে, সব ছাত্রসংগঠন এক আছে সুতরাং আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে হবে খুনি হাসিনা কত বড় ফ্যাসিস্ট ছিল, কিভাবে সে গণহত্যা ও শিশু হত্যা করেছে। এভাবে সব গল্প শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে আসা দরকার।’

এ জাতীয় আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু