,

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধ : গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে ব্যাংকে দু’টি পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে ওই শাখার সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমাচ্ছিলাম আমরা ৪ জন কর্মকর্তা। রাত সোয়া ২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে উঠি। আমাদের ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। আমরা ব্যাংকের ভেতরের পেছনের গেট দিয়ে বের হয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘এসময় মূল ফটকে আগুন দেখতে পাই। পেট্রোল বোমা নিক্ষেপের এই ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্থ হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

এই ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকের এই কর্মকর্তা।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের সনাক্তের কাজ চলছে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে