আজ সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি, উগ্র সাম্প্রদায়িক ডানপন্থি গোষ্ঠীর আস্ফালন রুখে গণমানুষের ঐক্য-সংগ্রামকে অগ্রসর করা এবং বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। আরও বক্তব্য রাখবেন সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলমসহ দলের শীর্ষ নেতারা। বন্ধুপ্রতিম রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বক্তব্য রাখবেন বাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। এ ছাড়া বিশিষ্ট বুদ্ধিজীবীদের মধ্যে বক্তব্য রাখবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

সমাবেশে আরও বক্তব্য দেবেন সুরেশ্বর দরবার শরীফের পীর সাহেব, আদিবাসী নেতা, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা