,

হুমকি দেওয়ার বিষয় শুনে হাসলেন তিশা

news-image

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা বর্তমানে শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এর শুটিং চলছে ঢাকার বিভিন্ন স্থানে এবং নভেম্বরের মধ্যেই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এই ব্যস্ত সময়েই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই এক নারী উদ্যোক্তা প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছেন। সেই সমালোচনা না থামতেই এবার নতুন অভিযোগ উঠলো অভিনেত্রীর বিরুদ্ধে।

রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। জিডি নম্বর- ৯৮৫, তারিখ ১২ নভেম্বর ২০২৫।

বিষয়টি জানার পর তানজিন তিশা হাসলেন এবং গণমাধ্যমকে বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু লোক লেগেছে। আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। চক্রটাই এসব করছে। আগে আমি সব জেনে তারপর আপনাদের বলতে পারবো।’

সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার আয়েশাহ সানায়া তানজিন তিশার বিরুদ্ধে জিডিতে উল্লেখ করেন, তানজিন নাহার তিশা ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি এখনও তা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিশা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মামলার হুমকি এবং এমনকি প্রাণনাশের ভয় দেখান।

সানায়া অভিযোগ করেন, ‘তিশা আগেও আমার কাছ থেকে পোশাক নিয়েছেন, তবে ফেরত পেতে সবসময়ই অনেক অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার একটি শাড়ি নিয়ে আর ফেরত দিচ্ছেন না। বরং উল্টো হুমকি দিচ্ছেন। এখন আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

তিনি আরও জানান, ‘তিশা আমাকে ডিবিতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমার মান-সম্মান নষ্ট করবেন বলেও ভয় দেখিয়েছেন। বিষয়টি নিয়ে আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে