রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের শেষবেলায় বাংলাদেশ চমক দেখায়। আজ দ্বিতীয় দিনের খেলায় পুরোটা সময় তারা ছড়ি ঘুরিয়েছে। মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ার সেরা ইনিংস, সাদমান ইসলামের ফিফটি ও মুমিনুল হকের সেঞ্চুরিপ্রত্যাশী পারফরম্যান্সে দিনটা রাঙিয়ে দিলো বাংলাদেশ।

এদিন ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড মাত্র ২.২ ওভার টিকতে পেরেছে। বাকি দুই উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে প্রথম ইনিংসে জমা করে ২৮৬ রান।

তারপর জয় ও সাদমানের ওপেনিং জুটিতে বাংলাদেশ আয়ারল্যান্ডকে শক্ত জবাব দেয়। এই জুটি বিচ্ছিন্ন হয় ১৬৮ রান করে। সাদমান ১০৪ বলে ৮০ রানের ইনিংস খেলে বিদায় নেন।

আর কোনো উইকেট হারাতে দেননি জয় ও মুমিনুল। দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি করেন জয়। আর মুমিনুলও ২৩তম ফিফটিকে সেঞ্চুরি বানানোর কাছে। ১২৪ বলে ৮০ রানে অপরাজিত তিনি। আর জয় ২৮৩ বলে ১৪ চার ও ৪ ছয়ে ১৬৯ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান। দিন শেষে বাংলাদেশের লিড ৫২ রানের।

জয় ৭৭তম ওভারে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ার সেরা রান ছুঁলেন। আগের ১৩৭ রানকে পেছনে ফেললেন তিনি। তারপর দুই ওভার বিরতি দিয়ে মারমুখী এই ব্যাটার। কুর্টিস ক্যাম্ফারকে দুটি ছয় ও একটি চার মেরে ১৬ রান তুলে নিলেন। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দেড়শ পার করেন তিনি।

জয়ের সঙ্গে মুমিনুল হকও দারুণ খেলছেন। আগের ছয় ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৪৭। এর মাঝে ত্রিশের ঘর পার করেছিলেন আর মাত্র একবার। অফফর্মে থাকার পর মুমিনুলের আত্মবিশ্বাস বাড়াতে একটা ভালো ইনিংসের প্রয়োজন ছিল। আজ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ছক্কা মেরে ৭৫ বলে ২৩তম ফিফটি করলেন তিনি। জয়ের সঙ্গে তার শতক ছাড়ানো জুটিতে বাংলাদেশ আয়ারল্যান্ডকে পেছনে ফেলে।

এর আগে জয় আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনটা সেঞ্চুরিতে রাঙিয়েছেন। যা ঘরের মাঠে তার প্রথম ম্যাজিক ফিগার। এর আগে ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে টেস্টে নিজের চতুর্থ ইনিংসে প্রথম সেঞ্চুরি করেছিলেন জয়।

১৯০ বলে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় শতক তুলে নিলেন ২৪ বছর বয়সী এই ডানহাতি ওপেনার। ওপেনিংয়ে তার অপর সঙ্গী সাদমান সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও, জয় সেই পথে হাঁটেননি। সেঞ্চুরির পথে তিনি ৯টি চার ও একটি ছক্কার বাউন্ডারি খেলেছেন।

প্রথম সেঞ্চুরির পর জয় ৩০ ইনিংসে খেলে কেবল তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। ব্যাট হাতে ধারাবাহিক হতে না পারায় বাদ পড়েন জাতীয় দলের স্কোয়াড থেকেও। সাম্প্রতিক সময়ে অবশ্য ঘরোয়া ক্রিকেটে ফর্ম দেখিয়েছেন জয়। সেই ফর্ম জাতীয় দলে টেনে এনে পেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তার সঙ্গে সাদমানের উদ্বোধনী জুটিতে বাংলাদেশ তুলেছিল ১৬৮ রান। যা গত ১০ বছরে ওপেনিং জুটিতে সর্বোচ্চ।

এর আগে দারুণ বোঝাপড়ায় এগিয়ে চলা জয়-সাদমানের জুটি ভাঙে বাঁহাতি আইরিশ স্পিনার ম্যাথু হামপ্রিসের। কিছুটা বাইরের বল কাট করতে দেরি করে ফেলেছেন সাদমান। যা তার ব্যাটের আলতো স্পর্শ নিয়ে উইকেটরক্ষক লরকান টাকারের হাতে ধরা পড়ে। আয়ার‌ল্যান্ডের আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে প্রথম সাফল্য পায় সফরকারীরা। ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রানে থামেন সাদমান।

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০